সোমবার ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মত জামায়াতে ইসলামীও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক- জামায়াত আমীর

প্রকাশিত : ০৮:৪৫ পূর্বাহ্ণ, ২০ নভেম্বর ২০২৪ বুধবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সম্প্রতি বিএনপির মত জামায়াতে ইসলামীও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমীর ডা.শফিকুর রহমান। পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন। এছাড়াও তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর হলে তা বেশি হয়ে যাবে।তিনি বলেন, সম্প্রতি দেখা গেছে বিএনপি বলছে তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমরাও চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থেকে আমাদের সবাইকে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।

এর আগে, জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আওয়ামী লীগ নিয়ে করা মন্তব্যকে ঘিরে তুমুল হৈচৈ পড়ে। তিনি তার এক বক্তব্যে বলেন, তাদেরকে(আওয়ামী লীগ) বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য’।

উল্লেখ্য,৫ ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT