সোমবার ২৫ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস উল্টে গুয়েতেমালায় নিহত ৫১

প্রকাশিত : ১০:২২ পূর্বাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো গতকাল সোমবার (১০ই ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করে প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।

বাসটি গতকাল গুয়েতেমালার রাজধানী থেকে একটি ব্যস্ত সড়ক থেকে যাওয়ার পথে পুয়েন্তে বেলিস নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। সেতু পারাপারের সময় বাসটি খাদে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ফায়ার বিভাগের ছবিতে দেখা গেছে, দূষিত খাদে পড়া বাসটি থেকে আহত ও নিহতদের বের করে আনা হচ্ছে। ছবিতে বাসটিকে উল্টে থাকতে দেখা গেছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো বাস দুর্ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। আহত ও নিহতদের উদ্ধারে তিনি সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করেছেন।

তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি সংহতি জানাই, যারা স্বজনদের মৃত্যুর খবর শুনে জেগে উঠেছেন। তিনি আরও বলেন, ‘তাদের কষ্ট আমার কষ্ট।’

গুয়াতেমালার কংগ্রেসের প্রেসিডেন্টও সামাজিক মাধ্যমে এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, চার ডজনেরও বেশি গুয়াতেমালাবাসী দৈনন্দিন জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন।’

গুয়াতেমালা সিটির মেয়র রিকার্ডো কুইনোনেজ বলেন, ঘটনাস্থলে জরুরি সেবা মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক পুলিশ দুর্ঘটনা কবলিত এলাকায় যান চলাচল রোধে বিকল্প পথ তৈরিতে কাজ করছে।

ন্যাশনাল সিভিল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত স্থানে যাবতীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT