বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি খাবার নিয়ে কলকাতায় শুরু খাদ্য উৎসব

প্রকাশিত : ০৯:৪৪ পূর্বাহ্ণ, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ১৭৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশি খাবারের সম্ভার নিয়ে কলকাতায় শুরু হয়েছে ‘ফ্লেভার অফ বাংলাদেশ’ নামে খাদ্য উৎসব। পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাংলাদেশি খাবারের সঙ্গে পরিচিত করে দিতে বাংলাদেশের রন্ধন বিশেষজ্ঞ নয়না আফরোজার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার পাঁচ তারকা হোটেল ‘পিয়ারলেস ইন’এ উৎসবের উদ্বোধন করা হয়।

এপার বাংলার (পশ্চিমবঙ্গ) মেয়ে হলেও বৈবাহিক সূত্রে বাংলাদেশের ঘরণী আফরোজা। তবে কলকাতাকেও ভুলে যাননি। কলকাতায় বাংলাদেশি তথা বাঙালি খাবারের সম্ভার নিয়ে একটি রেস্তোরাও তৈরি করেছেন আফরোজা। যার নাম ‘আহেলি’। প্রতিবছরই নিয়ম করে খাদ্য উৎসবের আয়োজনও করে থাকেন তিনি। ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খাদ্য উৎসবের আয়োজন করেছেন ’আহেলি’। ‘ফ্লেভার অফ বাংলাদেশ’ এই নামে এই খাদ্য উৎসবে বাংলাদেশের ফ্লেভারের নানা স্বাদের খাবার পাওয়া যাবে আহেলির ৩টি আউটলেট- কলকাতার দ্য পিয়ারলেস ইন, শরৎ বোস রোড এবং রাজারহাটের এক্সিস মলে।

প্রথম পর্যায়ে দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৩ টা, দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব।

ঢাকা থেকে শুরু করে খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে কুবুলি, আখনি পোলাও, আলুর ডাল, এচোড়ের কোরমা, আনারশি কাতলা, ইলিশ দোপিয়াজা, বিয়েবাড়ীর রেজালা, মোরগ কোরমা, লাচ্ছা সেমাই এবং আরও হরেক রকম ডিশ! নিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে এই খাদ্য উৎসবের খাবারের তালিকা। সবমিলিয়ে রয়েছে প্রায় ৪২রকমের খাবারের তালিকা।

পিয়ারলেস ইন আহেলি’র ম্যানেজার তাপস দেব জানান ‘নয়না আফরোজের তৈরি করা কিছু খাবার নিয়ে এই উৎসব শুরু হচ্ছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার সুস্বাদু খাবারগুলি রাখা হবে।’

আফরোজা জানান ‘খাদ্য উৎসবে যে মেনু তালিকা রাখা হয়েছে, তাতে বাংলাদেশের আটটি বিভাগের সেরা খাবারগুলিকে তুলে ধরা হবে। প্রায় ৪২ রকমের খাবারের আইটেম রয়েছে। সেই সাথে বাংলাদেশের সেরা খাবার ‘ইলিশের লেজ ভর্তা’তো রয়েছে। খাওয়া-দাওয়ার শেষ পাতে থাকছে মিষ্টি, পায়েস ও দধি।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT