Sunday 26 July 2026,

পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা, নিহত ১০

প্রকাশিত : 09:51 AM, 5 March 2025 Wednesday 100 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সামরিক স্থাপনায় দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে ১০ জন নিহত ও ২৫ জনেরও বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার ইফতারের পর দুই আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা করে। এতে দেয়াল ভেঙে গেলে পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও ২৫ জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। খবর উইঅন নিউজের।

দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা। অন্যদিকে হামলায় দুই শিশুসহ তিন নারী ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং দুই নারীসহ ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ঢুকিয়ে দেয়। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের হামলা নস্যাৎ করে দেয়। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গির মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন জইশ আল ফুরসানের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদার এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিস্ফোরক ভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT