Friday 23 October 2026,

পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের

প্রকাশিত : 07:09 AM, 31 December 2024 Tuesday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫ সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেডস।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা ৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে।

আল-কাসসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে।

ইসরাইলি প্রতিক্রিয়া

এদিকে টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। তিনি কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

ওই ঘটনায় আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর ইসরাইলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন আরও বাড়িয়ে দেয়।

ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যাকা এখন ধ্বংসস্তুপে পরিণত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT