মঙ্গলবার ১৯ মে ২০২৬, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা এরদোগানের

প্রকাশিত : ০৭:২২ পূর্বাহ্ণ, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ৩০৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুই দশক ধরে তুরস্কের সর্বোচ্চ ক্ষমতায় এরদোগান। দেশটিতে আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন।

তুরস্কের বিরোধী জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে রিসেপ তাইয়েপ এরদোগানই ফের ক্ষমতায় বসার সম্ভাবনা বেশি।

তবে দেশটির সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতেতে সামান্য হলেও আঘাত হেনেছে। অন্যদিকে ভয়াবহ আকারের মুদ্রাস্ফীতির কারণে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এমন অর্থনৈতিক অবস্থাকে নির্বাচনের আগেই ফের চাঙা করার চেষ্টায় আছেন এরদোগান।

ব্রাসেলসে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এরদোগান জানিয়েছেন, গত মাসের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের আনুমানিক ১০ হাজার ৪০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

আগামী বছরের মধ্যে ৩ লাখ ১৯ হাজার বাড়িঘর পুনর্নির্মাণের লক্ষ্য ঠিক করেছে তার সরকার।

ইউএনডিপি বলছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণে তুরস্ককে অন্তত ১০ হাজার ৩৬০ কোটি ডলার বা ২০২৩-এর প্রাক্কলিত জিডিপির ৯ শতাংশ জোগাড় করতে হবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে সুদের হার কমানোর কথা ভাবছে এরদোগান সরকার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT