শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশিত : ০৮:৪০ পূর্বাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার ১৮৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯ জন ঢাকা মহানগরের, বাকিরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। আর মৃত ব্যক্তি ঢাকা মহানগরীর বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৪ জন। সব মিলিয়ে এ বছরের প্রথম ১৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন, যাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৪৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ৯০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর ঘটেনি। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে। তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT