Saturday 25 July 2026,

জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা?

প্রকাশিত : 08:19 AM, 5 October 2025 Sunday 82 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির উদ্যোগে সম্মত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজা সিটি দখলের অভিযান স্থগিত করেছে। তবে সেনারা এখনো প্রতিরক্ষামূলক অবস্থানে আছে এবং ফিলিস্তিনিদের সতর্ক করে বলেছে, গাজা সিটি এখনো অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, তাই সেখানে ফেরত যাওয়া যাবে না।

শনিবার (৪ অক্টোবর) রাজনৈতিক পর্যায় থেকে আসা নির্দেশে বলা হয়, আইডিএফ কেবল ন্যূনতম সামরিক তৎপরতা চালাবে। যেমন সেনাদের ওপর হুমকি এলে পাল্টা হামলা চালাবে। গাজা সিটি ঘিরে রাখা হলেও সেনারা সামনে এগোবে না, আবার পিছুও হটবে না। এ জন্য অতিরিক্ত ড্রোন মোতায়েন করা হয়েছে।

এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের রাতভর বৈঠকের পর। আলোচনার অংশ হিসেবে মিশরের কায়রো বা লোহিত সাগর উপকূলীয় শহর শার্ম আল শেখে রোববার থেকেই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বৈঠক শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এ লক্ষ্যে অঞ্চলে যাচ্ছেন।

ইসরায়েরের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যদিও হামাসের প্রতিক্রিয়াকে ‘মূলত নেতিবাচক’ বলেছেন, তবু ট্রাম্পের উদ্যোগে সাড়া দেওয়া ছাড়া তার সামনে বিকল্প ছিল না বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

এদিকে, হামাসের সিভিল ডিফেন্স সংস্থা দাবি করেছে, গাজা সিটি ও আশপাশে ইসরায়েলি বিমান ও কামানের হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং তুফাহ এলাকায় চারজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন শিশুও নিহত হয়েছে। তবে এসব সংখ্যার স্বাধীন যাচাই সম্ভব হয়নি, কিংবা হামলাগুলো ট্রাম্পের ঘোষণার আগে নাকি পরে হয়েছে তা-ও স্পষ্ট নয়।

শনিবার সকালে আইডিএফ আবারও সতর্ক করেছে—গাজার বাসিন্দারা যেন কোনো অংশেই সেনাদের কাছাকাছি না যায় কিংবা গাজা সিটিতে ফিরে না আসে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT