Sunday 13 September 2026,

জানা গেল ইমরান খানের সম্পত্তির পরিমাণ, তবে নেই কোনো গাড়ি

প্রকাশিত : 08:23 AM, 1 January 2024 Monday 156 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পত্তি গত পাঁচ বছরে বহুগুণ বেড়েছে। তবে প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তার নিজস্ব কোনো গাড়ি নেই।

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে অংশ গ্রহণের জন্য দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। মনোনয়নপত্রে দেওয়া সম্পত্তির বিবরণ থেকে এ তথ্য জানা গেছে। খবর জিও টিভির।

প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৮ সালে ইমরান খানের সম্পত্তির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৬৯ মিলিয়ন রুপি। সেখান থেকে সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ দশমিক ২ মিলিয়ন রুপি।

মনোনয়নপত্রে দেওয়া বিবরণীতে বিভিন্ন স্থানে জায়গা-জমি, ফ্ল্যাট এবং দোকান থাকার তথ্য জানিয়েছেন ইমরান। এছাড়া নিজের কাছে নগদ ৩১ দশমিক ৫ মিলিয়ন রুপি রয়েছে বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তবে তার কাছে কোনো ব্যক্তিগত গাড়ি নেই।

ইমরান খান মনোনয়নপত্রে উল্লেখ করেছেন তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ ডিগ্রি অর্জন করেছেন এবং তার পেশা মানুষের সেবা করা।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হবে। এতে দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন সেগুলো বাতিল করে দিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT