Wednesday 29 July 2026,

চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘মাতমো’

প্রকাশিত : 07:43 AM, 6 October 2025 Monday 90 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এশিয়ার পরাশক্তি চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মাতমো’। আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে টাইফুনটি উপকূলে আছড়ে পড়লে প্রদেশজুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এমন সময় টাইফুনটি আঘাত হানে, যখন দেশটিতে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টাইফুন মাতমো এর আগে ফিলিপাইনে ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল। সেখান থেকে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চীনে প্রবেশ করে। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের উপকূলে আঘাত হানে এটি।

চীনের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫১ কিলোমিটার ছিল।

গত বুধবার থেকে দেশটিতে ৮ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, যার সূচনা হয় জাতীয় দিবসের মধ্য দিয়ে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় টাইফুনের আঘাতে তাদের যাতায়াত পরিকল্পনায় বড় বিঘ্ন ঘটে।

টাইফুনের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই জনপ্রিয় পর্যটন অঞ্চল হাইনান প্রদেশে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা স্থগিত করা হয় এবং নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।

গতকাল (শনিবার) সন্ধ্যায় এটি একটি শক্তিশালী সামুদ্রিক ঝড়ে রূপ নেয় এবং এরপর ক্রমে টাইফুনে পরিণত হয়। উপকূলে আঘাত হানার পর এর শক্তি কমে গিয়ে সাধারণ ঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

সূত্র: রয়টার্স

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT