‘চাপের মুখে মাথা নত করবে না ইরানি জাতি’
প্রকাশিত : 08:05 AM, 30 September 2025 Tuesday 89 বার পঠিত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা চায় ইরানি জাতিকে চাপের মাধ্যমে নতজানু করতে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘জাতীয় ফায়ার ফাইটার্স দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরানকে মাথা নিচু করাতে চেয়েছে, তবে এটি কেবল তাদের কল্পনা, যা বাস্তবে পরিণত হবে না।
তিনি বলেন, ‘আমার প্রশাসন দেশের গৌরব ও সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। আমরা জনগণের সেবা এবং সমস্যা সমাধানে আমাদের সবটুকু দিয়ে কাজ করব।’
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইউরোপীয় দেশ ও ওয়াশিংটন প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘তারা নিজেদের মানবাধিকার রক্ষাকারী দাবি করলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এই মানবাধিকার, জাতিসংঘ কিংবা ইউনেসকো—সবই মিথ্যা। কারণ নিরীহ মানুষ তাদের চোখের সামনে খুন হচ্ছে, আর ইসরায়েল যেকোনো দেশেই হামলা চালাতে পারছে কোনো জবাবদিহি ছাড়াই।’
শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শত্রুদের শত্রুতা মোকাবেলায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
সূত্র: মেহের নিউজ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























