Monday 14 September 2026,

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা

প্রকাশিত : 09:30 PM, 20 April 2024 Saturday 148 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন এক নারী। এদের মধ্যে ৪ ছেলে ও ২ মেয়ে। শিশুদের নিয়ে আনন্দে আত্মহারা মা জিনাত বিবি ও বাবা ওয়াহিদ।
শুক্রবার জিও নিউজের রিপোর্টে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ওই নারী সন্তানগুলো প্রসব করেন। বিশ্বের ৪৭০ কোটি নারীর মধ্যে এ মুহূর্তে তিনিই বিরল এই রেকর্ড স্থাপন করলেন। জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদ থাকেন হাজারা কলোনিতে।

চিকিৎসকরা জানান, জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিক ছিল। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেওয়ার আগে পর্যন্ত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার জন্য উর্বরতা বিষয়ক ওষুধের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কিন্তু চিকিৎসকরা এ ধরনের ওষুধ ব্যবহার না করতে সতর্ক করেন। একসঙ্গে ছয় সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে। আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি যমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT