Saturday 18 July 2026,

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা শুরু

প্রকাশিত : 10:13 AM, 14 April 2024 Sunday 145 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস রোববার এ তথ্য জানিয়েছে।

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে। যেগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে ইরান থেকে ড্রোনগুলো ইসরায়েলের দিকে আসলেও এখন পর্যন্ত সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেনি। যদি ড্রোনগুলো ইসরায়েলের ভেতর প্রবেশ করতে সক্ষম হয় তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করে।

এ সম্পর্কিত আরও খবর: উত্তেজনার মধ্যেই ইসরাইলে অর্ধশতাধিক রকেট হামলা চলিয়েছে হিজবুল্লাহ

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সে দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হয়। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধানসহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরাইলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

ইরান-ইসরাইল দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যদি তেল আবিবের পক্ষ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে তেহরান। একাধিক আরব দেশের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিয়েছে তেহরান।

আরও পড়ুন: ইসরাইলের পাশে দাঁড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে

সিরিয়ায় ইসরাইলি হামলায় দুই শীর্ষ জেনারেল নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।

এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলে হামলা হলে তেল আবিবের পাশে দাঁড়াবে ওয়াশিংটন। এরপর ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এমন কড়া বার্তা দেওয়া হলো।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে তেহরান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT