Tuesday 14 July 2026,

ইসরাইলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ

প্রকাশিত : 06:12 AM, 23 March 2025 Sunday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের মেটুলা শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করেছে ইসরাইল। এই অজুহাতে লেবানের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইসরাইলের হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ।

শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

শনিবার দুপুরে এক বিবৃতিতে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে রকেট উৎক্ষেপণের সাথে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে অস্বীকার করেছে, যা আল-মনার টিভি ইংলিশ ওয়েবসাইটে রিপোর্ট করা হয়েছে।

লেবাননের প্রতিরোধ আন্দোলন আরও বলেছে যে, ‘এটি যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং লেবাননের বিরুদ্ধে এই বিপজ্জনক জায়নবাদী উত্তেজনা মোকাবেলায় লেবানন রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে’।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরাইলি শত্রুর দাবি লেবাননের বিরুদ্ধে তাদের অব্যাহত আক্রমণকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে, যা যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে থামেনি।’

ইসরাইল দক্ষিণ লেবাননে পাঁচটি রকেট উৎক্ষেপণের দাবি করার পর একাধিক বিমান হামলা চালায়, যেগুলো তারা দাবি করেছে আটক করা হয়েছে।

লেবাননের আল-মনার প্রতিনিধিরা জানিয়েছেন যে, ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের তৌলিন শহরে দুই জন শহিদ হয়েছেন এবং তিন জন আহত হয়েছেন।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইসরাইলের ওপর রকেট হামলার প্রতিক্রিয়ায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ সেনাবাহিনীকে লেবাননের শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

এছাড়া, আল-মনার প্রতিনিধি জানিয়েছেন, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ২০টি হামলা চালিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT