Sunday 13 September 2026,

ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদিকে যা বললেন খামেনি

প্রকাশিত : 08:52 PM, 4 October 2023 Wednesday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের সঙ্গে সম্পর্কের ঐতিহাসিক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইসরাইলের এ সংক্রান্ত আলোচনা স্থগিত হওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।
সৌদির সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।খবর ইরনার।

তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জুয়া খেলায় জড়িত হয়েছে যেসব সরকার তারা এ খেলায় হেরে যাবে, কারণ তারা পরাজিত ঘোড়া নিয়ে জুয়া খেলছে।

কারণে হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনি আন্দোলন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্রসর ও প্রাণবন্ত এবং ইসরাইল বিদায়ের পথে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।

দখলদার বিরোধী সংগ্রামে জড়িত ফিলিস্তিনি তরুণদের অতীতের তুলনায় বেশি প্রস্তুতি ও প্রফুল্লতার কথা তুলে ধরে খামেনি আরও বলেছেন, ইসরাইল নামক ক্যান্সারটি আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ ও গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর হাতে নির্মূল হবে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কথিত একটি চুক্তিসহ নিরাপত্তার গ্যারান্টি চাইছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে সৌদি আরবকে নিয়েও আলোচনা করেছেন।

এর আগে ইসরাইলের সঙ্গে পাঁচটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে। কিন্তু সৌদি আরব যেহেতু ইসলামের দুটি পবিত্র স্থানের (কাবা ও মসজিদে নববী) অভিভাবক তথা ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে স্বীকৃত, তাই ইহুদি রাষ্ট্র ইসরাইলকে রিয়াদের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT