শুক্রবার ১৫ মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে কিছুই দিচ্ছি না, তাদের সঙ্গে আলোচনাও করছি না: ট্রাম্প

প্রকাশিত : ০৬:৫৫ পূর্বাহ্ণ, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার ৯৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরানকে কোনো কিছু দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে কোনো আলোচনাও করছেন না বলে উল্লেখ করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৩০ জুন) ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমি ইরানকে কিছুই দিচ্ছি না, যেমনটা ওবামা দিয়েছিলেন। এমনকি তাদের সঙ্গে আলোচনাও করছি না। যেহেতু আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’

এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা না দেয়, তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না।

বিবিসিকে রাভানচি বলেন, ‘আমরা এখনো কোনো আলোচনার দিনক্ষণ বা কাঠামো ঠিক করিনি। আমরা শুধু জানতে চাই, আলোচনায় বসে আবারও কি আগ্রাসনের শিকার হব?’ তিনি বলেন, এই প্রশ্নে যুক্তরাষ্ট্রকে ‘স্পষ্ট অবস্থান’ নিতে হবে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে ইরান। পরে ২১ জুন যুক্তরাষ্ট্রও ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালায়।
এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ইরান পরমাণু অস্ত্র তৈরির জন্য আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করলে, দেশটিতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে কি না? জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘অবশ্যই। কোনো প্রশ্ন ছাড়াই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT