বুধবার ১১ মার্চ ২০২৬, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারনেট সেবা বন্ধে অর্থনৈতিক ক্ষতিতে বিশ্বে শীর্ষে পাকিস্তান

প্রকাশিত : ০৬:৪২ পূর্বাহ্ণ, ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার ১১১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইন্টারনেট বিভ্রাট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার কারণে অর্থনৈতিক ক্ষয় ক্ষতির ক্ষেত্রে পাকিস্তান এখন বিশ্বে শীর্ষে অবস্থান করছে।

ক্রমবর্ধমান ইন্টারনেট শাটডাউন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার ফলে ২০২৪ অর্থবছরে দেশটি ১৬২ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। যা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান।

টপটেন ভিপিএনের বরাতে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০২৪ সালে নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ৯৭৩৫ ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে প্রায় ৯ কোটি ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন।

এছাড়াও গত বছর ফেব্রুয়ারী থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স বন্ধ করার ফলে ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগষ্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার ফলে ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতির সসম্মুখীন হয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ ও বিঘ্ন পর্যবেক্ষণকারী অনলাইন মনিটর নেটব্লকসের তৈরি কস্ট অব শাটডাউন টুল (সিওএসটি) ব্যবহার করে এই হিসাব করা হয়েছে।

টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, বিগত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘন্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

২০২৪ সালে পাকিস্তানজুড়ে বারবার ইন্টারনেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কখনও ইন্টারনেট বন্ধ ছিল। কোথাও খোলা থাকলেও গতি ছিল বেশ কম। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিল নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।

এছাড়া গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে–পরে এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের ঘটনায় কয়েকবার মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT