Saturday 22 August 2026,

আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে বেছে নিল ডেমোক্রেটিক পার্টি

প্রকাশিত : 08:42 AM, 3 August 2024 Saturday 132 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।

স্থানীয় সময় শুক্রবার দলটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) ভোট দিয়ে তাকে এই মনোনয়ন দেন বলে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ভোটাভুটির ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু করে ডেমোক্রেটিক পার্টি।

সংশ্লিষ্ট প্রতিনিধিরা আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে পারবেন। অবশ্য তার আগেই কমলা মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন। তিনি পেয়েছেন ২৩৫০ প্রতিনিধির সমর্থন।

প্রতিক্রিয়ায় টেলিফোনে হ্যারিস বলেছেন, ‘অনানুষ্ঠানিক প্রার্থী হওয়ার জন্য আমি সম্মানিত। আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি।’ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন তিনি।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক কমলা ৫৯ বছর বয়সী হ্যারিস। তিনি যদি আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট।

নানা সমালোচনার মধ্যেও গত ২১ জুলাইয়ের আগপর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলে আসছিলেন আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন তিনি। তবে আকস্মিকভাবে ওইদিন সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান বাইডেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT