Saturday 25 July 2026,

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

প্রকাশিত : 09:11 AM, 16 November 2024 Saturday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অস্ট্রিয়ায় শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সবশেষ যেসব দেশে গ্যাস সরবরাহ রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দিচ্ছে মস্কো।
এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো রাশিয়া।

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এই জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের চেকোস্লোভাকিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয়।

তবে এ বছর রাশিয়ার গ্যাজপ্রম এবং অস্ট্রিয়ার ওএমভি-এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্কের সমাপ্তি ঘটবে। মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্মে এক নোটিশে ওএমভি জানিয়েছে, গ্যাজপ্রমের তরফ থেকে তাদের বলা হয়েছে, শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে গ্যাজপ্রম।

ইউরোপের কয়েকটি দেশ যারা এখনো রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রিয়া। কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরো কমিয়ে দেয়।

ওএমভি জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখনো গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে।

সূত্র: রয়টার্স

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT