মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেফতার

প্রকাশিত : ০৯:৩৭ পূর্বাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকটে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT