anusandhan24.com
Friday, 4 April 2025 09:03 AM
anusandhan24.com anusandhan24.com :

গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়ে।আজ বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সেনাবাহিনী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকার শুজাইয়া পাড়ার বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে আছে।’

ইসরায়েলি সেনাবাহিনী শুজাইয়া ও গাজার উত্তরের কিছু জেলার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

অবিলম্বে এসব এলাকা খালি করে গাজা সিটির পশ্চিমে পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোয় চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ এক পোস্টে বলেছেন, হামাস অবকাঠামো ধ্বংস করার জন্য আইডিএফ (সামরিক বাহিনী) তাদের এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে।