anusandhan24.com
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই
Wednesday, 25 September 2024 09:30 AM
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন রুহুল আমিন গাজী।