anusandhan24.com
বলা বা লেখার স্বাধীনতা আটকে গেলে প্রতিবাদের ভাষা কার্টুন
Saturday, 17 August 2024 10:14 AM
anusandhan24.com anusandhan24.com :

প্রতিবাদের অন্যতম এক মাধ্যম কার্টুন। নানা সময়ে সরকারের অন্যায়ের প্রতিবাদে কার্টুন প্রতিবাদের মোক্ষম অস্ত্র। গত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও আকাঁ হয়েছে কার্টুন। শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর পান্থপথের দৃক গ্যালারীতে আয়োজিত হয় প্রতিবাদী প্রদর্শনী।

বিকেল পাঁচটায় উদ্বোধনের পর প্রদর্শনী চলে রাত আটটা পর্যন্ত। বলা বা লেখার স্বাধীনতা যেখানে আটকে যায় সেখানেই প্রতিবাদের ভাষা কার্টুন। প্রদর্শনী চলবে ২৩ আগস্ট বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা জানান, আগে যেখানে মুখ খুলে কথাই বলা যেতো না এখন কার্টুনের মাধ্যমেও প্রতিবাদ করা যাচ্ছে। এমন আয়োজন তারা খুবই উপভোগ করছেন।

এ বিষয়ে কার্টুনিস্ট মোর্শেদ মিশু জানান, কার্টুন যেমন গত দিনের অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন একইভাবে বর্তমান সরকাকেও জবাবিদহিতার মধ্যে রাখবে। অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করে যে আওয়ামী লীগ নেই তাহলে তারা এর সুযোগ নিবে তাহলে তারা ভুল ভাবছে। বর্তমান সরকারের উচিত সবার ভুলের সমালোচনা করা।

আলোকচিত্রী শহীদুল আলম জানান, কার্টুনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে কৌতুক ব্যবহার এবং রম্যরস দিয়ে অনেক কিছু বলে ফেলা যায়। যেকোনো সময় এবং যেকোনো স্তরে যদি সাংবাদিকতায় বাধা দেয়া হয় তাহলে তা স্বৈরাচারী আচরণ। নতুন সরকার যদি এমনটা করে তাহলে তাকেও স্বৈরাচার বলা হবে বলেও মন্তব্য করেন তিনি।