anusandhan24.com
ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে ‘বিশেষ পরামর্শ’ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়
Tuesday, 6 August 2024 10:11 AM
anusandhan24.com anusandhan24.com :

ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকদের অতি সতর্কতা অবলম্বন করার, চলাচল সীমিত করার এবং জরুরি ফোন নম্বরগুলোর মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।