anusandhan24.com
ইতালিতে ঘড়ির কাঁটা পরিবর্তন এক ঘণ্টা
Wednesday, 3 April 2024 04:38 AM
anusandhan24.com anusandhan24.com :

ইতালিতে আবারো ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করে সামনের দিকে নেওয়া হয়েছে ৩১ মার্চ রাত ১২টার পরে। বছরে দুইবার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয় ইতালিতে।

একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ রোববার ১২টার পর আরেকবার সময়ের পরিবর্তন করা হলো।

স্থানীয় সময় যখন রাত ২টা তখন ঘড়িতে রাত হবে ৩টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশের সময় পরিবর্তন হয়ে থাকে। এ সময় জার্মানিতে ৩১ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

এদিকে ইতালির সময়ের পরিবর্তনের ফলে ৩১ মার্চ রাত ৩টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা। এর আগে ছিল পাঁচ ঘণ্টা।