anusandhan24.com
নির্বাচন নিয়ে দুই আ.লীগ নেতার মারামারি, গরম পানি নিক্ষেপ
Thursday, 4 January 2024 08:28 AM
anusandhan24.com anusandhan24.com :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বুধবার চায়ের দোকানে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জেরে দুই আ.লীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত পৌর যুবলীগের সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, বুধবার ফরিদগঞ্জের কলেজগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে সোহেল রানা ও মামুন গাজীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় তারা একে অপরের ওপর ওই দোকানে থাকা গরম পানি ছুড়ে মারেন। অভিযোগে সোহেল রানা ঘটনাটি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে কথা কাটাকাটি উল্লেখ করলেও মামুন গাজী জানিয়েছেন ব্যক্তিগত বিরোধের কথা। সোহেল রানা বলেন, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন।

অপর দিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার ওই চায়ের দোকানের সামনে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং আমার ওপর হামলা করেন। মামুন গাজীর স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী নৌকার সমর্থক। পূর্ব বিরোধের জেরে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেছে।