anusandhan24.com
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়-নম্বর-সিলেবাস জানাল বোর্ড
Monday, 18 December 2023 05:28 PM
anusandhan24.com anusandhan24.com :

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীক্ষার সময় ও নম্বর জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

করোনাভাইরাস মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কোভিড মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড।

এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।