anusandhan24.com
গাজায় ইসরাইলি বর্বরতার নিন্দা রওশন এরশাদের
Monday, 13 November 2023 09:19 PM
anusandhan24.com anusandhan24.com :

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি গাজায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে ইসরাইলের অব্যাহত হামলা ও নির্বিচারে গোলাবর্ষণ করে হাজার হাজার নিরীহ মানুষ ও শিশুকে হত্যা এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার তীব্র নিন্দা জানিয়েছেন।

গণমাধ্যমে সোমবার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা এ অঞ্চলকে অস্থিতিশীল করবে।

রওশন এরশাদ ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের মুসলিম ভাইবোনদের ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

রওশন এরশাদ অবিলম্বে মিসরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তে মেডিকেল টিম ও ওষুধ পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান।

তিনি বলেন, সরকারকে বাংলাদেশের রেডক্রসের সঙ্গে একটি অফিস খোলা উচিত, যাতে ফিলিস্তিনিদের জন্য আগ্রহী বাংলাদেশিরা নগদ অর্থ ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করতে পারে।