anusandhan24.com
ডিএসসিসির জলাবদ্ধতা ২৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে: মেয়র তাপস
Saturday, 7 October 2023 08:01 AM
anusandhan24.com anusandhan24.com :

তিন দিন ধরে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ডুবে যায় অনেক সড়ক। এতে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।
জলাবদ্ধতার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির ৯০ শতাংশ জলাবদ্ধতা এখন ২৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে ডিএসসিসির আওতাধীন নিউমার্কেট, জুরাইন ও পুরান ঢাকাসহ জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোর সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার ডিএসসিসির অঞ্চল-২ আঞ্চলিক কার্যালয়ের অধীন ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ-শান্তিবাগের শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসলি­ ও এলাকাবাসীর উদ্দেশে মেয়র এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, মসজিদের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা শেখ সেকান্দার আলী, মসজিদের সাধারণ সম্পাদক মো. দুলাল প্রমুখ।