anusandhan24.com
জুনে মূল্যস্ফীতি কমেছে
Monday, 3 July 2023 06:00 PM
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশের মূল্যস্ফীতি মে মাসের তুলনায় জুনে ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ভোক্তা মূল্যসূচক বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছিল।

এছাড়া বিদায়ী অর্থবছরের শেষ মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪৯ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ২৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭৩ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৩৬ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৬ শতাংশ হয়েছে।