anusandhan24.com
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
Wednesday, 28 June 2023 07:40 AM
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলাবার রাত ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভবনের প্রায় সকলকে বের করে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।