anusandhan24.com
আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
Thursday, 11 May 2023 07:23 AM
anusandhan24.com anusandhan24.com :

আরাভ খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না, এমন কিছু নেই।

বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান পাসপোর্টে আরাভ খান নামে ‍দুবাই যাওয়া রবিউলকে ফেরানো কতটা সহজ? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। আর বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ সবই পারে।