anusandhan24.com
মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন আতিক
Wednesday, 19 April 2023 05:15 AM
anusandhan24.com anusandhan24.com :

ভারতের উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে থাকাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছেন। কোনো কারণে তাঁর মৃত্যু হলে ওই চিঠি যেন তাঁদের কাছে পৌঁছানো হয়, সেই নির্দেশনা ছিল।

আতিকের আইনজীবী মঙ্গলবার বলেন, সিল করা ওই চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হচ্ছে। আইনজীবী বিজয় মিশ্র বলেন, বন্ধ খামে রাখা ওই চিঠি আমার কাছে নেই, আমি নিজে মুখ্যমন্ত্রী বা প্রধান বিচারপতির কাছে পাঠাচ্ছি না। এই চিঠি অন্য কোথাও রাখা হয়েছে এবং অন্য ব্যক্তি ওই চিঠি পাঠাচ্ছেন। ওই চিঠিতে কী লেখা আছে, আমি জানি না।

শনিবারে রাতে আতিক ও তাঁর ভাই আশরাফকে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিন ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে হত্যা করেন। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। পুলিশ ও সাংবাদিক বেষ্টিত ক্যামেরার সামনে তিন সন্ত্রাসী আতিক ও তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।