anusandhan24.com
একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু
Saturday, 8 April 2023 07:32 AM
anusandhan24.com anusandhan24.com :

কুমিল্লায় একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু। অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলে নিয়ে লালমাই এলাকায় যাচ্ছিলেন। তাদের বেপরোয়া গতির মোটরসাইকেলটি একটি অজ্ঞাত গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

নিহতরা হলেন- লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চণ্ডীপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।তাদের মরদেহ এলাকায় নেওয়ার পর শোকের ছায়া নেমে আসে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, কী গাড়ির পেছনে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।