anusandhan24.com
হজের বিমানভাড়া অযৌক্তিক : হাব
Sunday, 2 April 2023 09:58 PM
anusandhan24.com anusandhan24.com :

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে ২০২৩ সালের হজ প্যাকেজের বিমান ভাড়া অযৌক্তিক। এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র কারিগরি কমিটির মাধ্যমে এ ভাড়া পুন:নির্ধারণের দাবিও জানিয়েছে এ সংগঠনটি।

রোববার রাজধানীর একটি হোটেলে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এ দাবি করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

এ সময় এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ প্যাকেজ ২০২৩ ঘোষণার পর সবারই মন খারাপ হয়েছে। বিমান একটি বাণিজ্যিক পরিবহন। তারা বাণিজ্য করবে লাভ করবে, কত লাভ করবে বিমান সেটা নির্ধারণ করার দায়িত্ব যদি তাকেই দেওয়া হয় তাহলে সেটি অসঙ্গায়িত হবে। এটি কোনোভাবেই ঠিক নয়। সেজন্য একটি স্বতন্ত্র টেকনিকেল কমিটি গঠন করতে হবে।