anusandhan24.com
‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
Sunday, 26 February 2023 05:10 PM
anusandhan24.com anusandhan24.com :

সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দূর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

অমর একুশে বইমেলার ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর স্টলের শ্রাবণ প্রকাশনীতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১৪টি কবিতার এ বইটি পাওয়া যাচ্ছে।

প্রয়াত দুরন্ত বিপ্লব ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।