anusandhan24.com
ইউক্রেনের রঙে সজ্জিত আইফেল টাওয়ার
Friday, 24 February 2023 06:44 PM
anusandhan24.com anusandhan24.com :

রুশ আগ্রাসনের কবলে পড়া ইউক্রেনকে নি:শর্ত সমর্থন যুগিয়ে আসছে ফ্রান্স। তাই রুশ আগ্রাসনের বছরপূর্তির প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে বৃহস্পতিবার ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার।

সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান, ফ্রান্সের রাজধানীর এই টাওয়ারটি।
উপরের অংশে নীল আর নিচে হলুদ আলোয় উদ্ভাসিত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে।

এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে কিয়েভকে দেওয়া হবে।