anusandhan24.com
সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি
Thursday, 16 February 2023 08:17 PM
anusandhan24.com anusandhan24.com :

সুন্দরবনের পশ্চিম সুন্দরবন রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত ৩৭৬টি ক্যামেরার মধ্যে ৮টির সন্ধান মিলছে না। ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। শ্যামনগ উপজেলার সুন্দরবনের নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চল থেকে এসব ক্যামেরা চুরি হয়ে যায়। সম্প্রতি বিষয়টি বনবিভাগের নজরে আসে। তবে কে বা কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

|

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যামেরা চুরির বিষয়টি বনবিভাগের নজরে এসেছে। ঘটনাটি কিভাবে হলো তার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।