anusandhan24.com
সিরিয়ার ইসরাইলের বিমান হামলায় নিহত ২
Monday, 2 January 2023 05:32 PM
anusandhan24.com anusandhan24.com :

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই সিরীয় সেনা নিহত হয়েছেন এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ইসরাইলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা শুরু করে। খবর সানা ও আলজাজিরার।

হামলায় দুই সিরীয় সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এর পরই রাজধানী দামেস্কের বিমানবন্দরটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক সব রকম বিমান চলাচল।

এ ঘটনায় তেলআবিবের পক্ষে থেকে তাৎক্ষিণক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছরের জুন মাসে ইসরাইলি বিমান হামলার শিকার হয়েছিল বিমানবন্দটি। অবকাঠামো এবং রানওয়েগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। এটি মেরামত করার দুই সপ্তাহ পর আবার চালু হয়।