anusandhan24.com
শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি
Saturday, 24 December 2022 05:19 PM
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি। শনিবার বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হন।