anusandhan24.com
শাবিপ্রবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত অনলাইন ডেস্ক
Tuesday, 26 July 2022 05:36 AM
anusandhan24.com anusandhan24.com :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুলবুল আহমেদ নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত তরুণদের ছুরিকাঘাতে আহত হয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।