anusandhan24.com
আরও ৬৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
Sunday, 24 July 2022 05:27 AM
anusandhan24.com anusandhan24.com :

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও একজনের। শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৩ জন এবং ঢাকার বাইরে চার জন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৮ জন ডেঙ্গু ভর্তি রয়েছেন।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৭৭৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩০৩ জন।

একই সময় দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৭৫৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ৫১৪ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৪২ জন। পাশাপাশি এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

২০২১ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন।