anusandhan24.com
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
Wednesday, 13 July 2022 05:10 PM
anusandhan24.com anusandhan24.com :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘন্টার এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এই সাক্ষাত হলো।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাই্লে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।