anusandhan24.com
‘বিশেষ দক্ষ কমান্ডারদের ব্যবহার করে শহরটি দখল করেছে রাশিয়া’
Friday, 27 May 2022 07:30 PM
anusandhan24.com anusandhan24.com :

প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রাশিয়ার সেনাদের সম্ভাব্য লেম্যান শহর দখল করার বিষয়টি বোঝাচ্ছে, ‘রাশিয়ার সেনাদের অভিযান পরিচালনা করার ব্যবস্থাপনা এবং কৌশলের দক্ষতা বেড়েছে’।

টিভিতে দেওয়া একটি বক্তব্যে আরেস্তোভিচ বলেছেন, অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি, আমরা লেম্যানের দখল হারিয়েছি। রাশিয়ানরা এটি দখল করেছে।

তিনি আরও বলেন, যেভাবে তারা শহরটি দখল করেছে তা দেখাচ্ছে এখানে অনেক দক্ষ কমান্ডাররা সঠিকভাবে অভিযানের পরিকল্পনা ও পরিচালনা করেছে। তিনি আরও বলেন, এটি দেখাচ্ছে রাশিয়ার সেনাদের অভিযান পরিচালনা করার ব্যবস্থাপনা এবং কৌশলের দক্ষতা বেড়েছে।

এদিকে প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টার পক্ষ থেকে এমন মন্তব্য এলো যখন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে তারা লেম্যান শহর দখল করেছে।

এ শহরটিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন।

লেম্যান শহরটি দোনবাসের দোনেৎস্কে অবস্থিত। এ শহরের পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যে রাস্তা দিয়ে দোনেৎস্কে ইউক্রেনের অধীনে থাকা শহরগুলোতে যাতায়াত করতে হয়।

সূত্র: আল জাজিরা