Friday 24 July 2026,

দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

প্রকাশিত : 08:17 AM, 5 October 2025 Sunday 86 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম, যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। শনিবার (৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করে। নতুন দাম আজ রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দামে স্বর্ণের ভরিপ্রতি মূল্য:

– ২২ ক্যারেট: ১,৯৭,৫৭৬ টাকা

– ২১ ক্যারেট: ১,৮৮,৫৯৫ টাকা

– ১৮ ক্যারেট: ১,৬১,৬৫১ টাকা

– সনাতন পদ্ধতি: ১,৩৪,২৫৩ টাকা

এছাড়া স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা ছিল, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড করেছিল।

এ নিয়ে চলতি বছর মোট ৬০ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪২ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার সর্বোচ্চ দামও রেকর্ড পর্যায়ে রয়েছে।

– ২২ ক্যারেট রুপা: ৩,৬২৮ টাকা

– ২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা

– ১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা

– সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT