Monday 16 November 2026,

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ

প্রকাশিত : 09:13 AM, 15 September 2025 Monday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে নরসিংহপুর এলাকার আবুল হোসেনের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া জানান।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধনুট থানার নলডাঙ্গা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) এবং তাদের ছয় বছরের কন্যা জামিলা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল থেকে রুবেলের বাসায় দরজা খুলেনি। বিকালে পাশের ভাড়াটিয়া ওই কক্ষের জানালা দিয়ে একজনের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পান।

আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া বলেন, পুরুষের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। খাটের মধ্যে নারী ও শিশুর লাশটি ছিল।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT