সোমবার ২২ জুন ২০২৬, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রা শুক্রবার: এড়িয়ে চলবেন ঢাকার যেসব সড়ক

প্রকাশিত : ০৮:১৬ পূর্বাহ্ণ, ২৭ জুন ২০২৫ শুক্রবার ১১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানী ঢাকার বেশকিছু সড়ক আগামীকাল শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৭ জুন বিকেল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং ৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

কুতুবদিয়ায় অবৈধভাবে সিলিন্ডার মজুদ করার অপরাধে অর্থদণ্ড
রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুট: স্বামীবাগ আশ্রম ⇔ ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ স্বামীবাগস্থ ইসকন মন্দির⇔জয়কালী মন্দির⇔ইত্তেফাক মোড়⇔শাপলা চত্ত্বর⇔দৈনিক বাংলা মোড়⇔বায়তুল মোকাররম উত্তর গেইট⇔পল্টন মোড়⇔প্রেস ক্লাব⇔কদম ফোয়ারা⇔হাইকোর্ট মাজার⇔দোয়েল চত্ত্বর⇔শহীদ মিনার⇔জগন্নাথ হল⇔পলাশী⇔ঢাকেশ্বরী মন্দির।

এমতাবস্থায় ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ২৭ জুন এবং ৫ জুলাই এসব সড়কে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT