Wednesday 05 August 2026,

এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ

প্রকাশিত : 09:11 AM, 16 June 2025 Monday 125 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ওই কিশোরীকে ধর্ষণ করে।

রবিবার (১৫ জুন) সকালে উপজেলার এমসিবাজার এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত। লিটন পাশে মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ঘটনার পর থেকে লিটন পলাতক।
কিশোরীর বাবা জানিয়েছেন, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি করত। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সঙ্গে নানা বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন। বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন মিয়া তা জেনে তার মেয়েটিকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

কিশোরী মেয়েটির বাবা জানান, রোববার সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির ওপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়ি ফেরার পথে তাকে দেখেই কেঁদে ফেলে মেয়েটি। পরে ঘটনাটি তাকে জানায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT