Tuesday 04 August 2026,

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত

প্রকাশিত : 10:48 AM, 12 June 2025 Thursday 112 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মবের হাতে আটক ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণের ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

যুবদল কর্মী মামুন হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী।

জানা গেছে, যুবদল, গুপ্ত সংগঠন শিবির, তাদের লেজুড় এনসিপি ও বৈছা কর্মীরা মব সৃষ্টির মাধ্যমে ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে নির্মম নির্যাতন করে পা ভেঙে দেয় পুলিশের উপস্থিতিতে। খবর পেয়ে আটক খোকাকে ছাড়িয়ে নিতে তার বন্ধু ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু গুলি ছোড়েন। সেই গুলিতে নিহত হন যুবদল কর্মী মামুন।

পুলিশের দাবি, সাবেক ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর ঘনিষ্ঠ বন্ধু। সেজন্যই তিনি তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সশস্ত্র হামলা চালান।

তবে গোলাগুলির অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল, সেখানে গোলাগুলি হইছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি তখন নিজের বাসায় ছিলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের বলেন, ৫ই আগস্টের পর আত্মগোপেনে ছিলেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলসহ লোকজন খোকাকে আটক করে। আটকের খবরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু জানতে পেরে বন্ধুকে ছাড়িয়ে নিতে পিস্তলে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন।

আটককারী মব ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে পা ভেঙে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে স্বীকার করেন তিনি।

ওসি আরও জানান, গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই নিহতের বড় ভাই বাদল বাদি হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।

এদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর বন্ধু। খোকাকে আটকের খবরে বাবু সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছোড়েন বলে জেনেছি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, খোকাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT