মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সবার জন্য সতর্কবার্তা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ০৪:৪৯ অপরাহ্ণ, ২৫ মে ২০২৫ রবিবার ১৬০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতারক নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে তাদের ছবি ও নাম ব্যবহার করছে।

এআইজি ইনামুল হক বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করছি— কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে সেটি যাচাই করে দেখুন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।

তিনি আরও জানান, প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ সদর দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT